শেষ হলো “আইডিয়েশন থেকে ফান্ডিং” মেনটরিং প্রোগ্রাম

৫ সেপ্টেম্বর, ২০২০ ১৯:১৫  
প্রযুক্তি উদ্ভাবনায় তহবিলের ব্যবহার নিয়ে শেষ হলো চার দিনের পরামর্শ সভা। অনলাইনের মাধ্যমে এতে অংশ নেন ৪৪ টি স্টার্টআপ প্রতিষ্ঠান। মোট ১৪ টি সেশনে পারমর্শ দেন ১৩ জন অভিজ্ঞ মেন্টর। শনিবার শেষ দিনে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আসিফ খান, সেবা প্লাটফর্মের চিফ স্ট্রাটেজি অফিসার সামিউল আবির, অ্যাঙ্করলেস বাংলাদেশের সিইও রাহাত আহমেদ এবং বেটার স্টোরিজের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ার। এই সেশনের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিক “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প”। প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক আর এইচ এম আলাওল কবির পরামর্শ সভার এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক এবং উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা।